DC vs RR, IPL 2025 Dream11 Prediction: আজ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
আজ, ১৬ এপ্রিল মুখোমুখি হবে ডিসি বনাম আরআর (DC vs RR)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Delhi Capitals vs Rajasthan Royals, IPL 2025 Dream11 Prediction: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৩২ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৬ এপ্রিল মুখোমুখি হবে ডিসি বনাম আরআর (DC vs RR)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। আজ, সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে অক্ষর প্যাটেলের (Axar Patel) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রবিবার একই ভেন্যুতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে প্রথম ম্যাচে হেরে টানা প্রথম চার ম্যাচের জয়ের ধারা ভাঙ্গে ডিসি (DC)। অন্যদিকে, আরআর (RR) দুটি হার দিয়ে তাদের আইপিএল অভিযান শুরু করে, তারপরে দুটি জয় আবার টানা দুটি ম্যাচ হেরেছে তারা। PBKS vs KKR, IPL 2025: 'খারাপ ব্যাটিং করেছি আমরা', PBKS বনাম KKR ম্যাচে হারে শ্রেয়সের কাছে দোষ স্বীকার রাহানের
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ ম্যাচ চলাকালীন নয়াদিল্লির আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না। AccuWeather এর রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
পিচ রিপোর্টঃ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য ভাল, বল ব্যাটে সুন্দরভাবে আসে। খেলা যত এগোয় ততই পিচ স্লো হতে থাকে, দ্বিতীয় ইনিংসে স্পিনারদের খেলায় সুযোগ থাকে। দলগুলি সাধারণত এই ভেন্যুতে তাড়া করতে পছন্দ করে/ যদিও এই মরসুমে সন্ধ্যার খেলাগুলিতে শিশির একটি উল্লেখযোগ্য ফ্যাক্টর নয়।
টসঃ আইপিএলে এই ভেন্যুতে খেলা ম্যাচে দ্বিতীয় ব্যাটিং করা দল বেশী সুবিধা পায়। প্রথম ইনিংসের গড় স্কোর ১৮০-১৯০-এর আশেপাশে। তাই টস জিতে দ্বিতীয় ব্যাটিংই এই ভেন্যুতে পছন্দের বিকল্প বলে মনে হচ্ছে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: সঞ্জু স্যামসন, অভিষেক পোড়েল
ব্যাটসম্যান: করুণ নায়ার, যশস্বী জয়সওয়াল, ট্রিস্টান স্টাবস
অলরাউন্ডার: অক্ষর প্যাটেল, রিয়ান পরাগ
বোলার: সন্দীপ শর্মা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, জোফরা আর্চার
অধিনায়ক অপশন: সঞ্জু স্যামসন/ ট্রিস্টান স্টাবস
সহ-অধিনায়ক অপশন: জোফরা আর্চার/ করুণ নায়ার
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)