DC vs CSK, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের সরাসরি সম্প্রচার

আইপিএল-র (IPL 2021 Qualifier 1) প্রথম প্লে অফের ম্যাচে আজ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস (DC vs CSK)। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রববির এই ম্যাচটি হবে। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। লিগ টেবিলে শীর্ষ থেকেই প্লে অফে পৌঁছেছে দিল্লি। ১৪টি ম্যাচ খেলে তারা ১০টি ম্যাচ জিতেছে। অন্যদিকে, সিএসকে গ্রুপ পর্বের শেষের দিকে শেষ তিনটি ম্যাচ হেরেছে। ১৪টি ম্যাচ খেলে তারা ৯টি ম্যাচ জিতেছে। তিন ম্যাচে হারের ধারাবাহিকতা সত্ত্বেও সিএসকে একটি শক্তি হিসাবে বিবেচিত হয়। ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডু প্লেসিস ভাল ফর্মে থাকায় দলের ব্যাটিং লাইন-আপ শক্তিশালী ভিতে দাঁড়িয়ে।

DC vs CSK

তবে, আজকের ম্যাচে খানিকটা এগিয়েই শুরু করবে ঋষভ পন্থের দল। কারণ এই মরসুমে মুখোমুখি হওয়া দুটি ম্যাচই চেন্নাইকে হারিয়েছে দিল্লি। পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, পন্থ, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিমরন হেটমায়ারের মতো প্লেয়ার দিয়ে সাজানো শক্তিশালী ব্যাটিং লাইন-আপ রয়েছে দিল্লি দলে।

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কোথায় খেলা হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কবে ও কখন শুরু হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ রবিবার, ১০ অক্টোবর সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।

অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement