PSL Live Streaming Suspended: ফ্যানকোডের বড় সিদ্ধান্ত! ভারতে বন্ধ পিএসএল ২০২৫ এর লাইভ স্ট্রিমিং
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় (Pahalgam Terror Attack) ভারতীয় পর্যটকসহ ২৫ জনেরও বেশি মানুষের প্রাণহানির মাত্র ২৪ ঘণ্টা পরে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
PSL Live Streaming Suspended: পাকিস্তান সুপার লিগ ২০২৫ (Pakistan Super League 2025) এর অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টার ফ্যানকোড (FanCode) ভারতে লাইভ স্ট্রিমিং বন্ধ করছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় (Pahalgam Terror Attack) ভারতীয় পর্যটকসহ ২৫ জনেরও বেশি মানুষের প্রাণহানির মাত্র ২৪ ঘণ্টা পরে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে গতকাল, ২৩ এপ্রিল মুলতান সুলতানস (Multan Sultans) ও ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) মধ্যকার পিএসএল ম্যাচটির ফ্যানকোডে স্ট্রিমিং হয়নি। এরপর দেখা যায় পুরো পিএসএল বিভাগটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। এরপর জল্পনা ছড়িয়ে পড়ে ফ্যানকোড ভারতে পিএসএলের স্ট্রিমিং বন্ধ করেছে। আজ, ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ফ্যানকোড তাৎক্ষণিকভাবে ভারতে পিএসএল ২০২৫ স্ট্রিমিং স্থগিত করেছে। Cricketers on Pahalgam Terrorist Attack: গৌতম গম্ভীর থেকে শুভমন গিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা ভারতীয় ক্রিকেট মহলের
ভারতে বন্ধ পিএসএল ২০২৫ এর লাইভ স্ট্রিমিং
MyKhel-এর রিপোর্ট বলছে ফ্যানকোডের এক প্রতিনিধি জানিয়েছেন, 'পহেলগাঁওয়ের ঘটনা এবং চলমান জাতীয় আবেগের পরিপ্রেক্ষিতে আমরা পিএসএল ২০২৫ সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।' যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতে পিএসএল টেলিভিশনে সম্প্রচার করছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক (Sony Sports Network)। তবে সোনি সেই পথে হাঁটবে কি না, তা এখনও স্পষ্ট নয়। গতকাল ২৩ এপ্রিল আইপিএল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মধ্যকার ম্যাচে পহেলগাঁও ঘটনায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে। খেলার আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এমনকি ম্যাচ চলাকালীন সংগীত এবং আতশবাজি স্থগিত করা হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)