Andrew Symonds Passes Away: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি অ্যান্ড্রু সাইমন্ডস

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds)। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। কুইন্সল্যান্ডের অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই সাইমন্ডসের মৃত্যু হয় বলে কুইন্সল্যান্ড পুলিশ এক বিবৃতি শনিবার রাতে জানিয়েছে।

Andrew Symonds

কুইন্সল্যান্ড, ১৫ মে: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds Died)। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।কুইন্সল্যান্ডের (Queensland) অ্যালিস রিভার ব্রিজের (Alice River Bridge) কাছে হার্ভে রেঞ্জ রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কুইন্সল্যান্ড পুলিশ এক বিবৃতিতে শনিবার রাতে জানিয়েছে, শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে হার্ভে রেঞ্জে এলিস রিভার ব্রিজের কাছে রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাঁর গাড়ি রাস্তার উপর উল্টে যায়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন।

মার্চ মাসে শেন ওয়ার্ন এবং রড মার্শের মর্মান্তিক মৃত্যুর পর সাইমন্ডস হলেন তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি যিনি এই বছর হঠাৎ করে চলে গেলেন। সাইমন্ডসের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ ও প্রাক্তন ক্রিকেটার জেসন নিল গিলেস্পি সাইমন্ডসের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, "জেগে ওঠার জন্য ভয়ঙ্কর খবর। পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব সাথী।"

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দু'বার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement