Ben Stokes: ওয়ানডে অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চলেছেন বেন স্টোকস

টেস্টে আরও বেশী মনোসংযোগ করতে ওয়ানডে ক্রিকেট থেকে গত বছর জুলাইয়ে আচমকা অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)।

Captain Ben Stokes Photo Credit: Twitter@@bbctms

টেস্টে আরও বেশী মনোসংযোগ করতে ওয়ানডে ক্রিকেট থেকে গত বছর জুলাইয়ে আচমকা অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। স্টোকসই ছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্য়ান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মূল কারিগর। আর ক মাস পরেই ভারতে আয়োজিত বিশ্বকাপে খেলার জন্য ৩২ বছরের স্টোকসকে অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ জানায় ইসিবি। ইংল্য়ান্ডের ওয়ানডে অধিনায়ক জোস বাটলার নিজে কথা বলে স্টোকসকে বিশ্বকাপ খেলার অনুরোধ জানান। শোনা যাচ্ছে বাটলারের অনুরোধে স্টোকস রাজি হয়েছেন। আগামী বছর আইপিএলে মিস করার ঝুঁকি নিয়েও ভারতে বিশ্বকাপ খেলতে আসছেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে ১০৫টি ওয়ানডে কেলে ২৯২৪ রান করেন স্টোকস।

অ্যাসেজ শেষ স্টোকস বলেছিলেন, তিনি কিছুতেই আর ওয়ান-ডে ক্রিকেটে খেলবেন না। কিন্তু দলের প্রয়োজনে সিদ্ধান্ত বদল করছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। আরও পড়ুন-বিশ্বকাপের ভাবনায় তিলক ভর্মা, টলমলে হার্দিক পান্ডিয়ার আসন

বাটলারের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ডের ওয়ানডে দল বেশ শক্তিশালী। গত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্য়ান্ড। এবার ভারতে বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে ইংল্যান্ডের তুরুপের তাস বাটলার, রুট, ব্রুক, রশিদ, কুরান-রা। ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করছে আগামী ৫ অক্টোবর, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। লিগে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ ২৯ অক্টোবর, লখনৌয়ে।

ইংল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড- জোস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, ফিল সল্ট, ক্রিস ওকস, বেন স্টোকস, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, মার্ক উড, আদিল রশিদ, রেসে টপলে, জোফ্রা আর্চার।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement