Ban vs Zim: জিম্বাবোয়ের বিরুদ্ধে রুদ্বশ্বাস জয় বাংলাদেশের

টি-২০ বিশ্বকাপে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের। রবিবার সুপার ১২-র ম্যাচে জিম্বাবোয়েকে ব্রিসেবেনে টানটান ম্যাচে ৩ রানে হারালেন সাকিব আল হাসান। ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে নায়ক তাসকিন আহমেদ।

ব্রিসবেন, ৩০ অক্টোবর: টি-২০ বিশ্বকাপে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের। রবিবার সুপার ১২-র ম্যাচে জিম্বাবোয়েকে ব্রিসেবেনে টানটান ম্যাচে ৩ রানে হারালেন সাকিব আল হাসান। ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে নায়ক তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ম্যাচের সেরা হয়েছিলেন তাসকিন।

বাংলাদেশের ১৫০ রানের জবাবে জিম্বাবোয়ে করে ৮ উইকেটে ১৪৭ রান। পাকিস্তানকে হারানোর পর এদিন বাংলাদেশের বিরুদ্ধে টগবগে খেলতে নেমেছিল জিম্বাবোয়ে। দেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত (৫৫ বলে ৭১) দারুণ খেলেন। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারায়। শেষের দিকে রায়ান ব্রুল (২৫ বলে ২৭) দারুণ লড়াই করে ম্যাচ জেতানোর চেষ্টা করলেও লাভ হয়নি।

দেখুন টুইট

নেদারল্যান্ডসের পর জিম্বাবোয়েকে হারিয়ে দারুণ জায়গায় থাকল বাংলাদেশ। এবার ভারত, পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এই দুটো ম্যাচের একটাতে জিতলেও সেমিফাইনালে উঠতে পারেন সাকিবরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement