Alana King: বিশ্বকাপে ইনিংসে ৭ উইকেট নেওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন অজি স্পিনার আলানা কিং, দক্ষিণ আফ্রিকা অল আউট ৯৭ রানে

২৯ বছরের স্পিনার কিং-য়ের নজির গড়া স্পেলের সামনে মুখথুবড়ে পড়ে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল। প্রোটিয়া ইনিংস এদিন মাত্র ২৪ ওভারে গুটিয়ে যায়।

Alana King takes the Best Ever figures by an Australian in women's ODIs. (Photo Credits:X)

Alana King: ইন্দোরে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Wpmen's ODI World Cup 2025) বড় নজির গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার আলানা মারিয়া কিং। শনিবার ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচে মাত্র ১৮ রান দিয়ে ৭টি উইকেট নিলেন এই অজি লেগ স্পিনার। এই প্রথম কোনও মহিলা ক্রিকেটার বিশ্বকাপের এক ইনিংসে ৭টি উইকেট নিলেন। যিনি হলেন শেন ওয়ার্নের অন্ধ ভক্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট নিলেন আলানা কিং। ২৯ বছরের স্পিনার কিং-য়ের নজির গড়া স্পেলের সামনে মুখথুবড়ে পড়ে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল। প্রোটিয়া ইনিংস এদিন মাত্র ২৪ ওভারে গুটিয়ে যায়। একটা সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ৪২ রান। সেখান থেকে প্রোটিয়াদের শেষ ৯টি উইকেট পড়ে ৫৫ রানের মধ্যে।

নজির গড়া সাত

১৮ রান দিয়ে নিলেন ৭ উইকেট

কিং বল করতে আসার পরই দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৪২ থেকে ৪৩ রানে ৪ উইকেট হয়ে গিয়েছিল। আলানা কিংয়ের বোলিং হিসাবে দাঁড়ায় এমন- ৭ ওভার বল করে ২টি মেডেন, ১৮ রান খরচ করে ৭টি উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম দুটি উইকেট নেন দুই অজি পেসার মেগান স্কুট ও কিম গ্রাথ। আর নবম উইকেট নেন আলগে গার্ডনার। বাকি ৭টি উইকেটই নেন কিং। প্রসঙ্গত, মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মাত্র ৬৯ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপর টানা ৫টি ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে প্রোটিয়া।

নজির গড়া স্পেল কিংয়ের

বুধবার গুয়াহাটিতে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া

৯৮ রান করলেই চলতি বিশ্বকাপে ৭টি-র মধ্যে ৬টি-তে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নামবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহিলা দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় হওয়া ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। সব ঠিক থাকলে বুধবার গুয়াহাটিতে প্রথম সেমিফাইনালে ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে খেলতে চলেছে অস্ট্রেলিয়া। নবি মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

বিশ্বকাপের ইতিহাসে সেরা স্পেল গ্লেন ম্যাকগ্রার (৭/১৫)

প্রসঙ্গত, পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটে সেরা স্পেল অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্য়াকগ্রা-র। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ মিলিয়ে ইন্দোরে আলানা কিং-য়ের ১৮ রান দিয়ে ৭ উইকেটের স্পেলটা ম্য়াকগ্রার পরই দ্বিতীয় সেরা বোলিং হিসাব। পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে ৭টি উইকেট নেওয়ার নজির ম্যাকগ্রা ছাড়াও আছে অ্যান্ডি বিকেল (অস্ট্রেলিয়া, ৭/২০, ২০০৩ বিশ্বকাপে গাবেরিয়াতে), টিম সাউদি (৭/৩৩, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে), উইনস্টন ডেভিস (ওয়েস্ট ইন্ডিজ, ৭/৫১, ১৯৮৩ লিডস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ও মহম্মদ সামি (ভারত, ৭/৫৭, ২০২৩ বিশ্বকাপে মুম্বইয়ে কিউইদের বিরুদ্ধে)-র।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement