INDW vs AUSW: অজিদের অনবদ্য ব্য়াটিংয়ে হার দিয়ে শুরু ভারতীয় মহিলা দলের

মহিলাদের হকির মত মহিলাদের ক্রিকেটেও হার। বিশ্বকাপের মুখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচেই হেরে গেল ভারতীয় মহিলা দল। রবিবার নিউ চণ্ডিগড়ের মাঠে রান তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং করে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল আলিসা হেলির দল।

Harmanpreet Kaur Suspension (Photo Credit: Twitter/@mufaddal_vohra)

INDW vs AUSW: মহিলাদের হকির মত মহিলাদের ক্রিকেটেও হার ভারতের। বিশ্বকাপের মুখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচেই হেরে গেল ভারতীয় মহিলা দল। রবিবার নিউ চণ্ডিগড়ের মাঠে রান তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং করে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল আলিসা হেলির দল। জয়ের জন্য ২৮২ রান তাড়া করতে নেমে, ৩৫ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়েই তুলে নিল অজিরা। ৮০ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেন অজি ওপেনার ফোয়েবে লিচফিল্ড। বেথ মুনি (৭৪ বলে ৭৭) ও আন্নাবেল সুথারল্যান্ড (৫১ বলে ৪৫ রান) শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ৮ উইকেটের সহজ জয় এনে দেন। তৃতীয় উইকেটে মুনি ও সুথারল্যান্ড অবিচ্ছেদ ১১৬ রান যোগ করেন। সিরিজের শেষ দুটি ওয়ানডে বুধ ও শনিবার। ভারতের স্পিনাররা এদিন একেবারেই সুবিধা করতে পারেননি।

বৃথা গেল স্মৃতি, প্রতিকা, হরলিনের দুরন্ত হাফ সেঞ্চুরি ইনিংস

স্নেহ রানা ও ক্রান্তি গৌড় ১টি করে উইকেট নেন। বৃথা গেল ভারতের তিন টপ অর্ডার ব্যাটারের দুরন্ত ইনিংস। স্মৃতি মন্ধনা (৬৪), প্রতিকা রাওয়াল (৬৪) ও হরলিন দেওল (৫৪) দুরন্ত হাফ সেঞ্চুরি করেন। ওপেনিং পার্টনারশিপে স্মৃতি ও প্রতিকা ১১৪ রান যোগ করেন। স্মৃতি রান আউট হন। কিন্তু ১ উইকেটে ১৪২ থাকা অবস্থা থেকে তেমন সুবিধা নিতে পারেনি ভারতের মিডল অর্ডার। শেষের দিকে ২০ বলে ২৫ রানের ভাল ইনিংস খেলেন বাংলার রিচা ঘোষ। রান পাননি অধিনায়িকা হরমনপ্রীত কৌর (১১) ও জেমাইমা রডরিগেজ (১৮)। অবাক করা কথা হল, অস্ট্রেলিয়া দুরন্ত ব্যাটিং করে এদিনে অনায়াসে জিতলেও পুরো ইনিংসে তারা মাত্র একটি ওভার বাউন্ডারি হাঁকায়। সেখানে ভারতের মেয়েরা ৬টি ওভার বাউন্ডারি হাঁকান। তবে অজি ব্য়াটাররা যেখানে ৩৭টি বাউন্ডারি হাঁকান, সেখানে ভারতীয়রা মারেন ২৪টি বাউন্ডারি।

দেখুন খবরটি

আগামী ১২ অক্টোবর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের লিগের ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। শুরুতে রাউন্ড রবীন লিগে আটটি দেশ একে অপরের সঙ্গে খেলবে। লিগের ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি ১২ অক্টোবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement