Asian Games 2026: শ্য়ুটিংয়ে চরম হতাশা, ১০ মিটার এয়ার পিস্তলে খালি হাতে ভারত, মনু ভাকের পঞ্চম, বাকিরা উঠতেই পারলেন না ফাইনালে

এশিয়ান গেমসের শ্য়ুটিং রেঞ্জে চরম হতাশা। চলতি এশিয়াডে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্সের মুখোমুখি হলো ভারত। এই ইভেন্টের দলগত (Team Event) এবং ব্যক্তিগত (Individual Event) কোনো বিভাগেই পদক জিততে পারেনি ভারতীয় শ্যুটাররা।

Manu Bhaker finishes 5th in 10m Air Pistol FINAL. (Photo Credits: X)

Asian Games 2026:  এশিয়ান গেমসের শ্য়ুটিং রেঞ্জে চরম হতাশা। চলতি এশিয়াডে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্সের মুখোমুখি হলো ভারত। এই ইভেন্টের দলগত (Team Event) এবং ব্যক্তিগত (Individual Event) কোনো বিভাগেই পদক জিততে পারেনি ভারতীয় শ্যুটাররা। দলগত বিভাগে মাত্র সামান্য ব্যবধানে পদক হাতছাড়া করে চতুর্থ স্থানে অভিযান শেষ করে ভারতীয় দল। অন্যদিকে, ভারতীয় শ্যুটারদের মধ্যে কেবল অলিম্পিক পদকজয়ী মনু ভাকের একাই ব্যক্তিগত ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন।

পঞ্চম হলেন মানু, বাকিরা কেউ ফাইনালে উঠতে পারলেন না

তবে ফাইনালের লড়াইয়ে তিনি ৫ নম্বর স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। ভারতের অন্য দুই প্রতিযোগী ইশা সিং ও সুরুচি সিং কোয়ালিফায়িং রাউন্ড থেকেই ছিটকে যান এবং ফাইনালে উঠতে ব্যর্থ হন। গত এশিয়াডে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে সোনা ও রুপো এবং দলগত বিভাগো রুপো জিতেছিলেন ভারতীয় শ্যুটাররা।

কোয়ালিফিকেশন রাউন্ডের ব্যর্থতা

ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন রাউন্ডে মনু ভাকের দারুণ লড়াই করে ৩ নম্বর স্থানে থেকে ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন। কিন্তু ইশা সিং ৫৭২ পয়েন্ট তুলে ১৫তম স্থান এবং সুরুচি সিং ৫৬৮ পয়েন্ট তুলে ২৬তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করায় ফাইনালের দৌড় থেকে ছিটকে যান। তিনজন শ্যুটারের মোট স্কোরের ওপর ভিত্তি করে টিম ইভেন্টের ফলাফল নির্ধারিত হওয়ায় সুরুচির খারাপ পারফরম্যান্সের মাশুল গুনতে হয় দলকে। ১৭১৯ পয়েন্ট নিয়ে সামান্য ইনার-১০ পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামের কাছে ব্রোঞ্জ হারিয়ে চার নম্বরে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে।

গত আসরের সাফল্যের পুনরাবৃত্তি অধরাই থেকে গেল

চিনের হাংঝাউয়ে অনুষ্ঠিত ২০২৩ এশিয়ান গেমসে (২০২২ সংস্করণ) এই একই ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারত অসাধারণ সাফল্য পেয়েছিল:

সোনার পদক : ব্যক্তিগত বিভাগে সেরা হয়ে সোনা জিতেছিলেন ভারতের পলক গুলিয়া।

রুপোর পদক : একই বিভাগে অসাধারণ পারফর্ম করে রুপো জিতেছিলেন ইশা সিং।

রুপোর পদক: মহিলাদের দলগত ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারত রৌপ্যপদক দখল করেছিল।

গতবারের এই দুর্দান্ত পারফরম্যান্সের তুলনায় ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় শ্যুটারদের এই বিভাগে পদকহীন থাকা নিঃসন্দেহে এক বড় ধাক্কা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement