Vaibhav Suryavanshi: 17 বলে হাফ সেঞ্চুরি করে আইপিএলে নজির 14 বছরের বৈভব সূর্যবংশীর

আইপিএলে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন রাজস্তান রয়্য়ালসের বিহারী ব্যাটার বৈভব সূর্যবংশী। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ১৪ বছরের বৈভব মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকাল।

Vaibhav Suryavanshi . (Photo Credits: X)

RR vs GT IPL 2025: আইপিএলে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন রাজস্তান রয়্য়ালসের বিহারী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ১৪ বছরের বৈভব মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকাল। গুজরাটের পেসার ইশান্ত শর্মার একটা ওভারে ২৮ রান নেয় বৈভব। ক মাস আগে আইপিএলের মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনেছিল রাজস্থান। গত শনিবার সঞ্জু স্যামসনের চোটের পর লখনৌ সুপারজায়েন্টসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ১৪ বছরের বৈভবের।

গুজরাটের বিরুদ্ধে জয়ের জন্য ২১০ রান তাড়া করতে নেমে ওপেনার বৈভব ঝড় তোলেন। অন্য প্রান্তে ছিলেন যশস্বী জয়সওয়াল।

বিষ্ময়ের বৈভবের বিষ্ময় ইনিংস

 

শুরু থেকে গুজরাট টাইটান্সের দুই জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মা-কে আক্রমণ করে বৈভব। এখনও পর্যন্ত ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছে ১৪ বছরের বিষ্ময় বালক।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement