38th National Games: সোনা জিতলেন চারবারের অলিম্পিয়ান দীপিকা কুমারী, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা সার্ভিসেসের নীরজ কুমারের

38th National games Update (Photo Credit: X@uksportsdept)

উত্তরাখণ্ডে ৩৮-তম জাতীয় গেমসে চারবারের অলিম্পিয়ান দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে তিনি অংশিকা কুমারীকে ৬-৪-এ হারিয়ে দেন।পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে জুয়েল সরকার স্বর্ণ পদক পেয়েছেন। তিনি ৬-৪-এ হারিয়েছেন ইন্দ্র চাঁদ-কে। দলগত রিকার্ভ ইভেন্টে সুকমণি গজানন ও গাঁথা আনন্দ রাও খাড়কে স্বর্ণ পদক জয় করেছেন।

পুরুষদের দলগত ইভেন্টে সোনা জয় করেছেন, গোল্ডি মিশ্রা, শ্রেয় ভরদ্বাজ, বিষ্ণু চৌধুরী ও গুরুচরণ বেসরাকে নিয়ে গঠিত দল ।

মহিলাদের রিকার্ভে দলগত ইভেন্টে খেতাব জয় করেছেন, গাথা আনন্দ রাও খাড়কে, বৈষ্ণবী বাবারাও পাওয়ার, সর্বরী সোমনাথ শিন্ডে ও মুক্তা দীপক মোদগি-কে নিয়ে গঠিত দল. ফাইনালে তারা ৬-০ হারিয়েছেন দীপিকা কুমারিকা বারি, অঙ্কিতা ভকত ও তামান্না ভার্মাকে। জাতীয় গেমসে আজ তীরন্দাজি প্রতিযোগিতা শেষ হতে চলেছে।

অন্যদিকে সার্ভিসেসের নীরজ কুমার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (পুরুষ) ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। মধ্যপ্রদেশের ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর রৌপ্য এবং মহারাষ্ট্রের স্বপ্নিল সুরেশ কুসলে ব্রোঞ্জ জিতেছেন। এদিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে, হরিয়ানার সুরুচি এবং প্রমোদ সোনা জিতেছেন। রাজস্থান রৌপ্যপদক নিশ্চিত করেছে, এবং মহারাষ্ট্র ব্রোঞ্জ জিতেছে।

গত ২৮-শে জানুয়ারী শুরু হয় জাতীয় গেমস। চলবে ১৪-ই ফেব্রুয়ারী পর্যন্ত। সর্বশেষ পদক তালিকা অনুযায়ী, কর্ণাটক ২৯ টি স্বর্ণপদক নিয়ে এগিয়ে আছে, তারপরে ২৮টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেসের অবস্থান  দ্বিতীয় স্থানে রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement