Vladimir Putin: পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেব শপথ পুতিনের, এবারের যাত্রা কঠিন

বারবার পাঁচবার রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আরও ৬ বছরের মধ্যে রাশিয়াকে শাসন করবেন পুতিন। ২০০০ সালে প্রধানমন্ত্রী থেকে প্রথমবার প্রেসিডেন্ট হন পুতিন।

Vladimir Putin (Photo Credit: Instagram)

আরও একবার। বারবার পাঁচবার রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আরও ৬ বছরের মধ্যে রাশিয়াকে শাসন করবেন পুতিন। ২০০০ সালে প্রধানমন্ত্রী থেকে প্রথমবার প্রেসিডেন্ট হন পুতিন। তারপর থেকে সেই প্রেসিডেন্ট পদেই রয়েছেন তিনি। ক মাস আগে হওয়া রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ৮৮.৪৮ শতাংশ ভোটে পেয়ে একতরফা জেতেন। পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাভ খারিতোনোভ সেখানে পান মাত্র ৪ শতাংশ। পুতিনের বিরুদ্ধে ভোটে ব্যাপক অনিয়ম, গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ ওঠে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে গোটা বিশ্বে কোণঠাসা ভাব কাটিয়ে ওঠার মরিয়া চেষ্টা করছেন পুতিন। আগামী ৬ বছর পুতিনের কার্যকালের সবচেয়ে কঠিন সময় হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement