Vladimir Egorov Death: আবারও রহস্য মৃত্যু রাশিয়ায়, তিন তলার জানলা থেকে পড়ে মৃত্যু পুতিনের সহযোগী ভ্লাদিমির এগোরভের
গতকাল রাশিয়ার সরকারী মিডিয়া সূত্র জানিয়েছে যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একজন সহযোগী ভ্লাদিমির এগোরভকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আবারও রহস্য মৃত্যু পুতিনের এক বিশ্বস্ত সহযোগীর। গতকাল রাশিয়ার সরকারী মিডিয়া সূত্র জানিয়েছে যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একজন সহযোগী ভ্লাদিমির এগোরভকে মৃত অবস্থায় পাওয়া গেছে। টোবোলস্ক সিটি ডুমার ডেপুটি এবং পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য ৪৬ বছর বয়সী ইগোরভ, টিউমেন ওব্লাস্টের টোবোলস্কের কেদ্রোভায়া স্ট্রিটের একটি বাড়ির তৃতীয় তলার জানালা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। রাশিয়ার দৈনিক ইজভেস্টিয়াকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে যে ইগোরভ তৃতীয় তলার জানালা থেকে পড়ে গিয়েছিলেন।
গত বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাষ্ট্রপতি ঘনিষ্ঠদের রহস্যময় মৃত্যুর মধ্যে এই মৃত্যুটিও নথিভুক্ত হল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
Advertisement
Advertisement