Pak Senior Citizen Thrashed: পাকিস্তানে জেরার নামে মাটিতে ফেলে প্রহার বয়স্ক এক স্কুল শিক্ষককে, ঘটনার নিন্দায় নেটিজেনরা(দেখুন ভিডিও)
ক্যাপিটাল সিটি পুলিশ পেশোয়ার একটি টুইট বার্তায় জানায় এসএসপি অপারেশনস হারুন-উল-রশিদ খান ঘটনার কঠোর নোটিশ দিয়েছেন এবং তাদের ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ সদস্যদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এই ঘটনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন
পুলিশি জেরার নামে এক বয়স্ক স্কুল শিক্ষকের সঙ্গে চরম অভব্য ব্যবহার করল এক পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে পেশোয়ারে। পেশোয়ারের শাহপুরের এক পুলিশ অফিসার এক বয়স্ক স্কুল শিক্ষককে জেরা করার অছিলায় ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরও মারতে দেখা যায় ওই অভিযুক্ত পুলিশ অফিসারকে।
ঘটনার ভিডিও সামনে আসতেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপরেই ক্যাপিটাল সিটি পুলিশ পেশোয়ার একটি টুইট বার্তায় জানায়-
এসএসপি অপারেশনস হারুন-উল-রশিদ খান ঘটনার কঠোর নোটিশ দিয়েছেন এবং তাদের ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ সদস্যদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এই ঘটনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এবং তাদের বিরুদ্ধে চার্জশিট জারি করে বিভাগীয় কার্যক্রমও শুরু করা হয়েছে। পেশোয়ারের এস পি রুরাল কে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এসএসপি অপারেশনস হারুন-উল-রশিদ খান ঘটনার কঠোর নোটিশ গ্রহণ করেন এবং তাদের কর্তৃত্ব অতিক্রমকারী পুলিশ সদস্যদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ ও চার্জশিট জারি করে বিভাগীয় কার্যক্রম শুরু করেন।
এসপি পল্লীকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)