Uzbekistan President Election: ৮৭ শতাংশ ভোট পেয়ে ২০৩০ পর্যন্ত ক্ষমতায় উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়ে

উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশী ভোট পেয়ে আরও সাত বছর ক্ষমতায় থাকা নিশ্চিত করলেন শাভকাত মিরজিওয়ে (Shavkat Mirziyoyev)।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশী ভোট পেয়ে আরও সাত বছর ক্ষমতায় থাকা নিশ্চিত করলেন শাভকাত মিরজিওয়ে (Shavkat Mirziyoyev)। এবার নিয়ে তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন সাত বছর অন্তর হয়। ফলে ২০২৩ সালে ভোটে জিতে একেবারে ২০৩০ পর্যন্ত দেশের মসনদে বসা নিশ্চিত করলেন উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়ে। ২০১৭ নির্বাচনে প্রেসিডেন্ট শাভকাত মিরিজিওয়ে পেয়েছিলেন ৯০ শতাংশ ভোট।

মধ্য এশিয়ার গ্যাস সমৃদ্ধ এ দেশের প্রেসিডেন্ট নির্বাচনেমোট ১৫ লক্ষ ভোটার ভোটদান করেন। প্রচারে নয়া উজবেকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে রেকর্ড ভোটে জিতলেন। দেশের জিডিপি দ্বিগুণ করা, সব বেকারদের চাকরি দেওয়ার কথা বলে সাত বছর ক্ষমতায় ফিরছেন শাভকাত মিরজিওয়ে।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement