UK Elections 2024: সাধারণ নির্বাচনে খোশমেজাজে ভোট দিলেন সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
ব্রিটেনের সাধারণ নির্বাচনে খোশমেজাজে ভোট দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি (Akshata Murthy) ।
নয়াদিল্লি: ব্রিটেনের সাধারণ নির্বাচনে খোশমেজাজে ভোট দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি (Akshata Murthy)। দেশটির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়েছে, চলবে রাত ১০টা পর্যন্ত। ভোটাররা স্থানীয় কেন্দ্রে পৌঁছে ভোট দিতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও স্ত্রী অক্ষতা মূর্তিকে হাত ধরে হাসি মুখে ভোট কেন্দ্রে পৌঁছোতে দেখা গিয়েছে। ব্রিটেনে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির স্যার কিয়ার-এর মধ্যে। ২০০৫ থেকে কনজারভেটিভ পার্টি ব্রিটেনে ক্ষমতায় রয়েছে। তবে এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি অনেকটাই এগিয়ে যেতে পারে বলে সূত্রে খবর।
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Advertisement
Advertisement
Advertisement