Typhoon Shanshan: টাইফুন সানসানের প্রভাবে জাপানে প্রবল বৃষ্টি এবং প্রবল বাতাসের দাপট, আমামি দ্বীপপুঞ্জে বিশেষ সতর্কতা জারি করল জাপান হাওয়া অফিস
জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন সানসান। এর প্রভাবে জাপান জুড়ে প্রবল বৃষ্টি অব্যাহত। এই বৃষ্টিতে ইতিমধ্যেই বুলেট ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হচ্ছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় আমামি অঞ্চলের দিকে মঙ্গলবার ধেয়ে আসা সানাসানের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার।জাপান এয়ারলাইন্স গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ১১৬টি আভ্যন্তরীণ এবং ছয়টি আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বাতিল করেছে।
আমামি দ্বীপপুঞ্জের পাশাপাশি পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (JMA) , ইতিমধ্যেই সংস্থাটি বাসিন্দাদের বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে শিজুকা ও আমামি অঞ্চলে প্রবল বর্ষণ, ভূমিধস ও প্রবল ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: ইরানে পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলায় কোনও তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
Baba Vanga: অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, সুনামী থেকে মহামারি, আর কী বাকি আছে ২০২৫-এ?
Eggs Side Effects: এই গ্রীষ্মে বেশি ডিম খাচ্ছেন ? জানেন কত বড় বিপদ হতে পারে? জানুন বিস্তারিত
Cashew side effects: কাজু বাদাম খান? কারা খেতে পারবেন না জেনে নিন
Advertisement
Advertisement