Turkey Elections 2023: ভোটের আগের দিন সরকারী কর্মীদের মাইনে দ্বিগুণ করলেন এরদোয়ান
দেশের সাধারণ নির্বাচনে অনেকটাই পিছিয়ে আছেন। তাঁর বিরুদ্ধে জনরোষ তীব্র। আর তাই ভোটে জিততে মরিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নয়া কৌশল।
দেশের সাধারণ নির্বাচনে অনেকটাই পিছিয়ে আছেন। তাঁর বিরুদ্ধে জনরোষ তীব্র। আর তাই ভোটে জিততে মরিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান (Recep Tayyip Erdoğan) নয়া কৌশল। এর্দোগান ভোটের ঠিক আগের দিন সরকারী কর্মীদের বেতন ৪৫ শতাংশ বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়া হল ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাও। ভোটের হাওয়ায় তুরস্কে সরকারী কর্মীরা রাতারাতি দ্বিগুণ বেতন পাবেন। দেশে ভয়বাহ ভূমিকম্পে এরদোয়ান প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ সে দেশের মানুষ।
বিভিন্ন জনমত সমীক্ষায় প্রকাশ এরদোয়ান চেয়ে অনেকটা এগিয়ে আছেন প্রধান বিরোধী দলনেতা তুরস্কের গান্ধী হিসেবে পরিচিত কেমাল কিলিচদারোগলু। প্রসঙ্গত, আগামিকাল, বুধবার থেকে তুরস্কে সাধারণ নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। ১৪মে প্রথম রাউন্ডের নির্বাচন। দেশের ৬০০ জন পার্লামেন্ট প্রতিনিধিকে বেছে নিতে ভোট দেবেন তুরস্কবাসী।
দেখুন টুইট