Trump on Meloni: "আমি ওকে খুবই পছন্দ করি", মেলোনিকে নিয়ে বললেন ট্রাম্প

ট্রাম্প চাইছেন, শুল্কের চাপ কমাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার দরবারে এসে 'ডিল'করুন।

Italian PM Giorgia Meloni (Photo Credit: @recordhaber/ X)

ইউরোপ সহ গোটা বিশ্বের দেশগুলির পণ্যের ওপর শুল্ক চাপিয়ে এবার চুক্তির অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প চাইছেন, শুল্কের চাপ কমাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার দরবারে এসে 'ডিল'করুন। রাশিয়ার প্রতি নরম ট্রাম্প ইউরোপের বিভিন্ন দেশের ওপর ন্যাটো থেকে শুরু করে শুল্কের বোঝা নিয়ে কড়া অবস্থান নিয়েছে। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা এখনও ট্রাম্পকে এড়িয়ে গেলেও ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি। দক্ষিণপন্থী মেলোনি ট্রাম্প-মাস্কের ঘনিষ্ঠ পাত্র। মেলোনিকে প্রশংসায় ভরিয়ে ট্রাম্প বললেন, " আমি ওকে খুবই পছন্দ করি।"মেলোনির মাধ্যমেই ইউরোপের বড় দেশগুলির সঙ্গে ব্যবধান কমাতে বা 'ডিল' করতে চান ট্রাম্প।

মেলোনির প্রশংসায় ট্রাম্প

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement