Federal Bureau of Investigation: স্ত্রীকে হত্যা করে ৯ বছর ধরে আত্মগোপন! এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টে ভারতীয় যুবকের নাম

আমেরিকার মেরিল্যান্ডে ডানকিন ডোনাটসের আউটলেটের রান্নাঘরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল ভারতীয় যুবক ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল। সেই ঘটনার ৯ বছর কেটে গেলেও এখনও ভদ্রেশকুমারকে ধরতে পারেনি বিশ্বের অন্যতম তদন্তকারী সংস্থা এফবিআই (Federal Bureau of Investigation)। তাই ১২ এপ্রিল ২০১৫ সাল থেকে ফেরার এই ভারতীয় অপরাধীকে মোস্ট ওয়ান্টেড লিস্টে তালিকাভুক্ত করা হল। প্রথমে তাঁর মাথার দাম ২ হাজার মার্কিন ডলার রাখলেও এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ মার্কিন ডলার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement