Earthquake in Pakistan: ৬ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাহোর, ইসলামাবাদ

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন অংশ। শনিবার পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, খাইবার পাখতুনখাওয়া, পঞ্জাবে তীব্র ভূমিকম্পের প্রভাব দেখা গেল।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Pakistan Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন অংশ। শনিবার পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, খাইবার পাখতুনখাওয়া, পঞ্জাবে তীব্র ভূমিকম্পের প্রভাব দেখা গেল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকাস্তান সীমান্ত অঞ্চল থেকে ৯৪ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। কয়েকটি অঞ্চল থেকে আফটারশকের খবরও এসেছে।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ভূমিকম্পের পর আতঙ্কে বহু মানুষ ঘর, অফিস থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। কম্পনের পর ইসলামাবাদের কয়েকটি বাড়িতে বড় ফাটল দেখা গিয়েছে। ক'দিন আগেই পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। আরও পড়ুন- 

Earthquake in Afghanistan: ফের ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে, কেঁপে উঠল দিল্লি ও জম্মু কাশ্মীর

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement