Shocking Video: 'ঈশ্বর আমাদের বার্তা দিচ্ছেন', নতুন বছর শুরুর মুহূর্তে ভয়াবহতায় কেঁপে উঠল মানুষ, দেখুন
বছরের শেষ মুহূর্তে ভয়াবহ ছবি সামনে এল। বছরের শেষে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বৃহৎ আকারের অঘটন। ২০২৫ সাল যখন দরজায় কড়া নাড়ছে, সেই সময় মার্কিন মুলুক থেকে এমন ছবি সামনে এল, যা দেখে শিউরে উঠবেন আপনিও। ২০২৪ সালের শেষ মুহূর্তে ইউ এস ক্যাপিটল ভবনের (U.S. Capitol Building) মাথায় ঘন ঘন বিদ্যুৎ চমকে উঠতে শুরু করে। শুধু তাই নয়, কয়েক মিনিট ধরে টানা ভয়াবহ বিদ্যুতের ঝলকানি নেমে আসতে শুরু করে ইউ এস ক্যাপিটল ভবনে। ইউ এস ক্যাপিটল ভবনের পাশাপাশি ওয়াশিংটন মনুমেন্টের মাথায়ও বিদ্যুতের প্রবল ঝলকানি চোখে পড়তে শুরু করে। যা প্রকাশ্যে আসতেই দূর থেকে তা ক্যামেরায় বন্দি করেন অনেকে। বছর শেষে এমন দৃশ্য চোখে পড়তেই শিউরে ওঠেন অনেকে।
ঈশ্বরের কৃপায় ইউ এস ক্যাপিটল ভবন এবং সেখানে থাকা মানুষজন রক্ষা পেয়েছেন বলে মন্তব্য করেন অনেক। এমনকী ঈশ্বর কোনও বার্তা দিতে চাইছেন বলেও মন্তব্য করা হয়...
ভয়াবহ বিদ্যুতের ঝলকানির ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়...
মানুষজন বিষ্মিত হয়ে যান বছর শেষের ঘটনা দেখে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tragic Accident In Beleghata Sales Tax Building: বেলেঘাটায় আয়কর ভবনের ৯তলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ
Hyderabad Building Fire: চারমিনারের কাছে বহুতলে সাংঘাতিক অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১৭ জনের, জারি উদ্ধারকাজ
Building Collapsed: আচমকা ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৩ জনের
Class 10 Board Exams: প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করল এই গ্রামের কেউ, চমক বিয়েবাড়ির লাইটম্যানের
Advertisement
Advertisement
Advertisement