Poland Missile Attack: পোলান্ডে ক্ষেপনাস্ত্র হামলা চালায়নি রাশিয়া, দাবি ক্রেমলিনের

Missile (Representational Image)

বুধবার পোলান্ডে যে ক্ষেপনাস্ত্র হামলা হয়, তার দায় রাশিয়ার নয়। মস্কো কোনওভাবেই পোলান্ডের উপর ক্ষেপনাস্ত্র হামলা চালায়নি। এবার বিবিৃতি প্রকাশ করা হল ক্রেমলিনের তরফে। রুশ মন্ত্রী দিমিত্রি পেসকভ জানান, পোলান্ডে যা ঘটেছে, তার সঙ্গে রাশিয়া জড়িত নয়। প্রসঙ্গত পোলান্ডে ক্ষেপনাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মুখ খোলেন। তিনি বলেন, পোলান্ডে যে ক্ষেপনাস্ত্র আছড়ে পড়েছে, তা রাশিয়া থেকে উড়ে আসেনি। বাইডেনের ওই মন্তব্যের পর এবার বিবৃতি প্রকাশ করল ক্রেমলিন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement