Record Mt. Everest Climb: রেকর্ড ২৭তম বার মাউন্ট এভারেস্ট জয় নেপালের কামি রিতা শেরপার
৮০০০ মিটারের উপর সবথেকে বেশী আরোহণের রেকর্ড রয়েছে তাঁর
রেকর্ড ২৭তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ২৬তম বারের মতো আরোহণের নিজস্ব রেকর্ড ভাঙলেন ৫৩ বছর বয়সী এই পর্বতারোহী। তাঁর অভিযানের আয়োজক সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, বুধবার সকালে কামি রিতা ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বত শৃঙ্গ জয় করেন। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, আজ সকাল সাড়ে ৮টায় কামি রিতা অবিশ্বাস্যভাবে ২৭তমবারের মতো এভারেস্ট জয় করেছেন। সেভেন সামিট ট্রেকস প্রাইভেট লিমিটেডের সিনিয়র ক্লাইম্বিং গাইড হিসেবে কর্মরত কামি রিতা ১৯৯৪ সালের ১৩ মে প্রথমবার মাউন্ট এভারেস্টে আরোহণ করেন। এভারেস্ট ছাড়াও তিনি একবার করে কে ২ এবং ল্হোত্সে, তিনবার মানাস্লু এবং চো ওয়ু আটবার আরোহণ করেছেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Chhonzin Angmo: আট বছর বয়স থেকে দৃষ্টিহীন, এভারেস্ট জয় করে ইতিহাসের পাতায় হিমাচলের আংমো
National Cadet Corps Everest Expedition: মাউন্ট এভারেস্টে সফল অভিযান জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর অভিযাত্রী দলের ১০ সদস্য এর
Climber Subrata Ghosh : এভারেস্ট জিতেও হচ্ছে না ঘরে ফেরা, দুনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে নামার পথে মৃত্যু নদিয়ার সুব্রত ঘোষের
Death In Mount Everest: মাউন্ট এভারেস্ট জয়ের পর বরফেই পড়ে রইল পর্বতারোহীর দেহ, বাঙালি শিক্ষক সুব্রত ঘোষের মৃত্যুতে শোকের ছায়া
Advertisement
Advertisement
Advertisement