Pope Robert Francis Prevost: এই প্রথম ট্রাম্পের দেশ থেকে নির্বাচিত হলেন পোপ, ফ্রান্সিসের জায়গায় ক্যাথলিক গির্জার প্রধান হলেন পোপ লিও রবার্ট ফ্রান্সিস

ইতিহাস গড়ে নয়া পোপ নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট (Pope Robert Francis Prevost))। এই প্রথম ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউ ভ্যাটিকানে রোমান ক্যাথলিক গির্জার প্রধান হলেন।

Pope Robert Francis Prevost. (Photo Credits:X)

Pope Leo XIV: ইতিহাস গড়ে নয়া পোপ নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট (Pope Robert Francis Prevost))। তাঁকে চতুর্দশ পোপ লিও বলা হবে।  এই প্রথম ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউ ভ্যাটিকানে রোমান ক্যাথলিক গির্জার প্রধান হলেন। শিকোগোর ৬৯ বছর বয়সী নয়া পোপের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ঠিক কেমন হয় সেটাই দেখার। এদিন, সব অপেক্ষা শেষ করে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়। তার মানে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বাছতে ভোটাভুটিতে ফল ঠিক হয়ে গিয়েছে। বিশ্বের ১৩৩ জন কার্ডিনালের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট নয়া পোপকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অন্তত ৮৯টি ভোট পেয়ে মার্কিন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস রোমান ক্যাথালিক গির্জার প্রধান হলেন।

দেখুন নয়া পোপকে

অনেক গোপনীয়তার পর গোপন ভোটাভুটির মাধ্যমে এদিন নয়া পোপ নির্বাচিত হলেন। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়েসে প্রয়াত হয়েছিল পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকানের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের হাত নাডা়লেন নয়া পোপ

নয়া পোপ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement