Pakistan Stampede: পাকিস্তানে রেশনের লাইনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৬ জনের(দেখুন ভিডিও)

রেশন বণ্টনের লাইনে এভাবে পদপিষ্ট হওয়ার ঘটনাকে ঘিরে সেই দেশের ভয়াবহ পরিস্থিতির কথা সামনে এসেছে আবার।

Pakistan Stampede Photo Credit: Youtube@Reuters

পাকিস্তানে রেশনের লাইনেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১৬ জনের। একাধিক মহিলা ও শিশুও আহত হয়েছে। দক্ষিণ পাকিস্তানের করাচি শহরের ঘটনা। শুক্রবারের এই ঘটনার জেরে পাকিস্তানের আর্থ সামাজিক পরিস্থিতি ফের সামনে এসেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্র অনুসারে যারা এই পদপিষ্টের ঘটনায় মারা গিয়েছে তাদের মধ্য়ে ৮জন মহিলা ও তিনজন শিশু। রেশন বণ্টনের লাইনে এভাবে পদপিষ্ট হওয়ার ঘটনাকে ঘিরে সেই দেশের ভয়াবহ পরিস্থিতির কথা সামনে এল আবার।দুমুঠো খাদ্যশস্যের জন্য এসে বাড়ি ফিরছে ক্ষুধার্ত সেই মানুষগুলোর নিথর দেহ। দেখুন সেই ভিডিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement