Pakistan: পার্কে প্রবেশ করতে পারবেন না মহিলারা, পাকিস্তানে মৌলবাদীদের ভাঙচুর, হুমকি

Pakistan (Photo Credit: Twitter)

বিনোদন পার্কে ভাঙচুর চালাল মৌলবাদীরা। খাইবার পাখতুনওয়ার ওই বিনোদন পার্কে কোনওভাবে মহিলারা প্রবেশ করতে পারবেন না। এমনই দাবিতে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের ওই বিনোদন পার্কে ভাঙচুর চালায় স্থানীয় মৌলবাদীরা। মহিলারা পার্কে ঢুকলে অশ্লীলতা ছড়়ানো হয়।  এই অভিযোগে পারিবারিক ওই পার্ক থেকে মহিলাদের যেমন বের করে দেওয়া হয়, তেমনি সেখানে ভাঙচুরও চালায় মৌলবাদীদের একটি গোষ্ঠী।  তবে এই প্রথম নয়, এর আগে গত সপ্তাহে লক্কী মারওয়াতের একটি পার্ক থেকেও মহিলাদের বের করে দেওয়া হয় পাকিস্তানে। সবকিছু মিলিয়ে পাকিস্তানে (Pakistan) ক্রমশ খারাপ হচ্ছে মহিলাদের অবস্থা।  দেখুন সেই ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement