Turkiye: তুরস্কে LGBTQ-দের নিয়ে নতুন খসড়া জারি, সমকামী বিয়েতে কঠোর শাস্তির ব্যবস্থা!
সমকামী বিয়েতে ১৮ মাস থেকে ৪ বছর পর্যন্ত শাস্তি দেওয়া হবে।
নয়াদিল্লি: তুরস্কের নতুন খসড়া আইন এলজিবিটিকিউ (LGBTQ) গোষ্ঠীগুলির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নতুন আইনের খসড়াতে সমকামী দম্পতিদের অনানুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠান (Same-Sex Marriage Ceremonies) এবং নিজের প্রকৃতি পরিবর্তনের জন্য হরমোন ব্যবহার করা অপরাধ হিসেবে ধরা হবে। সমকামী বিয়ে নিয়ে কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। সমকামীরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করলে তাঁদের শাস্তি হিসেবে ১৮ মাস থেকে ৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে, খসড়া আইনটিকে তুরস্কে এলজিবিটিকিউ অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বিলটিতে প্রস্তাব করা হয়েছে যে সমকামী বিবাহে আবদ্ধ হলে দেড় থেকে চার বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হতে পারে। এছাড়াও, সরকারী নথিতে লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া আরও জটিল করা হয়েছে।
সমকামী বিয়ে নিয়ে কঠোর শাস্তির প্রস্তাব
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kerala Shocker: মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বিয়ে, যুবকদের থেকে টাকাপয়সা লুট, গ্রেফতার মহিলা
Rajasthan Marriage: ৭০ বছর ধরে লিভ-ইন, ৯০ এর ঘরে এসে ধুমধাম করে বিয়ে করল বৃদ্ধ দম্পতি
Mumbai Police: চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মুম্বই নিয়ে এসে দুই বাংলাদেশি তরুণীকে দিয়ে দেহব্যবসা, তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার দুজন
Karnataka Shocker: রাতের অন্ধকারে স্থানীয় যুবককে ঘরে ডেকে অন্তরঙ্গতা, রাগের মাথায় স্ত্রীর মুণ্ডুচ্ছেদ করে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement