Nepal Plane Crash Video: কাঠমাণ্ডুতে আগুন ধরে যায়, বিমান ভেঙে পড়ার মুহূর্ত দেখলে শিউরে উঠবেন

Nepal Crash Video.jpg (Photo Credit: Twitter/Screengrab)

নেপালের (Nepal) কাঠমাণ্ডুতে (Kathmandu) বিমান ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান মঙ্গলবার কাঠমাণ্ডু থেকে পোখরার দিকে উড়তে গিয়ে হঠাৎ ভেঙে পড়ে। যার জেরে দাউ দাউ কর জ্বলতে শুরু করে ১৯ জন যাত্রী, ক্রু-সহ বিমানটি। বিমান ভেঙে পড়লে পরপর ১৮ জনের মৃত্যু হয়। তবে বিমানের চালক মণীষ শাক্যকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সৌর্য এয়ারলাইন্সের বিমানটি যখন ভেঙে পড়ে, সেই মুহূর্তের ভিডিয়ো এবার প্রকাশ্যে এল। যা সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Nepal Plane Crash: নেপালে ভেঙে পড়ল বিমান, ১৯ জনই কি মৃত? দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য কাঠমাণ্ডুতে

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement