MQ-9 B C-Guardian Drone: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতের কাছে এমকিউ-৯ বি সি-গার্ডিয়ান ড্রোন বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে, যার মূল্য প্রায় ৪০০ কোটি ডলার

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় ভারত এই MQ -9 B ড্রোণ কেনার প্রস্তাব দেয়। এতে বাইডেন প্রশাসনের অনুমোদন, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করা হচ্ছে।

31 MQ-9B Sky Guardian drones Photo Credit: Twitter@PIBFactCheck

মার্কিন বিদেশ দফতর, ভারতকে MQ -9 B C- গার্ডিয়ান ড্রোণ বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। ৩১-টি ড্রোণের আনুমানিক মূল্য প্রায় ৪০০ কোটি ডলার। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় ভারত এই MQ -9 B ড্রোণ কেনার প্রস্তাব দেয়। এতে বাইডেন প্রশাসনের অনুমোদন, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে, এর পদ্ধতিগত পদক্ষেপ হিসেবে মার্কিন কংগ্রেস চুক্তিটি ৩০ দিনের মধ্যে খতিয়ে দেখবে। তারপরেই সম্পূর্ণ হবে গোটা প্রক্রিয়া।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement