Morocco Temperature: দাবদাহে জ্বলছে দুনিয়া, মরক্কোয় এই প্রথম তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল
এবার তাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশী গরম পড়ল মরক্কোয়। আফ্রিকার এই দেশে প্রথমবার তাপমাত্রা পারদ ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেল।
দাবদাহে জ্বলছে দুনিয়া। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি তাহলে ভালভাবে থাবা বসাচ্ছে? ক দিন আগেই পর্তুগাল, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড গরম পড়ে। তীব্র দাবদাহে পর্তুগালের বনাঞ্চলে আগুন লেগে যায়। ইংল্যান্ডেও এবার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশী গরম পড়ে। এবার তাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশী গরম পড়ল মরক্কোয়। আফ্রিকার এই দেশে প্রথমবার তাপমাত্রা পারদ ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেল। সঙ্গে চলছে তাপপ্রবাহ।
মরক্কোর এক জায়গায় গতকাল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস (১২২.৭ ডিগ্রি ফারেনহাইট)। এতদিন মরক্কোয় সবচেয় বেশী তাপমাত্রার রেকর্ড ছিল ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, গত বছর মরক্কোয় রেকর্ড তুষারপাত হয়েছিল।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র
Katrina Kaif: মালদ্বীপ পর্যটনের প্রধান মুখ ক্যাটরিনা, আগামী মাসে মোদী সফরের আগে দ্বীপ রাষ্ট্রের পর্যটন ব্যবসা বাড়াতে নয়া প্রচেষ্টা
Delhi Weather: ৪৫ ডিগ্রির গরমে পুড়ছে দিল্লি, আগামী তিনদিন জারি তাপপ্রবাহের সতর্কতা
India-UN: বৌদ্ধশিক্ষার ওপর আন্তর্জাতিক আলোচনাসভা! জাতিসংঘে বৈশাখ দিবস উদযাপন
Advertisement
Advertisement
Advertisement