Modi Visit to the United States:২২ জুন মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই সফর জোরদার করবে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক মত বেদান্তের
আগামী ২২ জুন মার্কিন সফরে (US Visit) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden) তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সাড়া দিতেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে তুলে ধরবে এই সফর।" একই কথা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন- ভারতের সাথে আমাদের অংশীদারিত্ব আমাদের সবচেয়ে ফলপ্রসূ সম্পর্কগুলির মধ্যে একটি এবং আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের সাথে ঘনিষ্ঠ ছিলাম। এই রাষ্ট্রীয় সফর সেই অংশীদারিত্বকে আরেকটু গভীর করার একটি সুযোগ"। দেখে নিন কী বললেন তিনি-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)