Power Outages In Spain, Portugal Video: বিদ্যুৎ নেই কোথাও, নিকষ অন্ধকারে ঢাকল স্পেন, পর্তুগাল, দেখুন ভিডিয়ো

Power Outrage In Spain And Portugal (Photo Credit: X/Screengrab)

বিদ্যুৎ নেই। অন্ধকারে (Power Outages) ঢেকে গেল স্পেন, পর্তুগাল, ফ্রান্সের বেশ কিছু অংশ। রিপোর্টে প্রকাশ, নিকষ কালো অন্ধকারে ঢেকেছে স্পেনের ৬৫% এলাকা। পর্তুগালের ৬০% এলাকাও অন্ধকারে ঢেকে গিয়েছে। যার জেরে মানুষের মঞ্চে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কী কারণে স্পেন, পর্তুগালের বেশিরভাগ অংশে বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে পড়ে, তার কারণ এখনও অজানা। তবে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে মোবাইল স্টেশন থেকে ট্রেন, মেট্রো পরিষেবা, সমস্ত কিছু বিপর্যস্ত ইউরোপের এই দেশগুলিতে। স্পেনে যে বিপর্যয় চলছে, বিদ্যুৎ ফেরাতে অন্তত ১০ ঘণ্টা সময় লাগবে বলে খবর। ততক্ষণ পর্যন্ত স্পেনের ট্রেন চলাচল যেমন বন্ধ হয়ে পড়েছে, তেমনি মেট্রোর টানেলেও বহু মানুষ অন্ধকারে  হেঁটে যেতে শুরু করেছেন। ট্রেন, গাড়ি যেমন বন্ধ হচ্ছে, তেমনি বিমান চলাচলও ব্যাহত। রিপোর্টে প্রকাশ, মাদ্রিদ, বার্সেলোনা, লিসবনের মত জায়গাগুলিতে ট্রেন দাঁড়িয়ে  পড়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে মানুষকে বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন: Nationwide Power Cut in Sri Lanka: দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট! হনুমানের উপদ্রবে টানা ৩৬ ঘণ্টা অন্ধকারে ডুবল শ্রীলঙ্কা

দেখুন সেই ভিডিয়ো যেখানে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত স্পেন, পর্তুগাল জুড়ে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement