Plane Crash: আমেদাবাদের স্মৃতি উস্কে টেক অফের পরেই বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিও
লন্ডন থেকে স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বীচ B200 সুপার কিং এয়ারের জেট বিমান।
Plane Crash: ক দিন আগেই আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনার বিমান। আর এবার লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ( London Southend Airport) ভেঙে পড়ল একটি বানিজ্যিক জেট বিমান (Beech B200 Super King Air )। লন্ডন থেকে স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বীচ B200 সুপার কিং এয়ারের জেট বিমান। মাটিতে ভেঙে পড়ার পরে বিমানবন্দরের রানওয়ে থেকে কিছুটা দূরে বিশাল অগ্নিকাণ্ড এবং ঘন কালো ধোঁয়া দেখা হয়। এই বিমানটি নেদারল্যান্ডসের লেলিস্টাডের উদ্দেশ্যে যাচ্ছিল। জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে এসেক্স পুলিশ, ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস এবং দমকল বাহিনী। বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।
দেখুন বিমানটি ভেঙে পড়ার পর কেমন আগুন বের হচ্ছে
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Advertisement
Advertisement
Advertisement