Japan Plane Crash: জাপানে দুই বিমানের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, উপকূল রক্ষী বাহিনীর বিমানের ৫ সদস্যের মৃত্যু

আজ ২ জানুয়ারি টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের। সংঘর্ষের জেরে আগুন লেগে যায় দুটি বিমানেই।

Japan Plane Crash (Photo Credits: X)

Japan Plane Crash: ভূমিকম্পে লণ্ডভণ্ড অবস্থা জাপানের। একদিনে ১৫৫ বার কম্পনে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এবার জাপানে আগুন ধরে গেল যাত্রী বোঝাই বিমানে (Japan Plane Fire)। আজ ২ জানুয়ারি টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের। সংঘর্ষের জেরে আগুন লেগে যায় দুটি বিমানেই। আগুন লেগে গেলেও কোন রকমে যাত্রীবাহী বিমানটিকে বিমানবন্দরে অবতারণ করানো সম্ভব হয়েছে। প্রাণরক্ষা পেয়েছে ৩৬৭ জন যাত্রী এবং বিমানের ১২ জন ক্রু সদস্য। তবে উপকূল রক্ষী বাহিনীর বিমানের ছয়জন ক্রু সদস্যের মধ্যে পাঁচজন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ তীব্র ভূমিকম্পে লণ্ডভণ্ড জাপান, ভেঙে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাটের দুর্বিষহ অবস্থা

জ্বলছে বিমান, দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement