Jaishankar Meets Marco Rubio: চলমান বাণিজ্য আলোচনার মধ্যে "দ্বিপাক্ষিক সম্পর্ক" নিয়ে কুয়ালালামপুরে সাক্ষাৎ জয়শঙ্কর এবং রুবিওর, একান্তে হল গুরুত্বপূর্ণ আলোচনা

Jaishankar, Rubio hold key talks (Photo Credit: X@ANI)

কুয়ালালামপুরে সোমবার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (ASEAN) সম্মেলনের ফাঁকে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ হলো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে এ দিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ জয়শঙ্কর লেখেন, "আজ সকালে কুয়ালালামপুরে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগল। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement