Israel-Hamas War: হামাসকে অস্ত্র সরবারহ করবে লিবিয়া, জানাল উত্তর আফ্রিকার এই দেশ

Israel-Hamas War (Photo Credit: Twitter)

ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে  এবার প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর পাশে দাঁড়াল লিবিয়া। এবার সরাসরি হামাসকে অস্ত্র সরবারহের কথা বলা হল লিবিয়ার তরফে। উত্তর আফ্রিকার এই দেশের প্রশাসনের তরফে জানানো হয়, ইজিপ্ট সীমান্ত যদি খোলা হয়, তাহলে সেখান থেকেই তারা হামাসকে অস্ত্র সরবারহ করবে। লিবিয়ার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে ফের জোর আলোচনা শুরু হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী পরপর ১৩০০ মানুষকে হত্যা করে। হামাসের হামলার পর গাজায় পালটা হানাদারি চালায় ইজরায়েল। যার জেরে গাজার ক্রমাগত দুর্বিসহ অবস্থা হয়ে উঠতে শুরু করেছে। ইজরায়েল এবং হামাসের হামলা এবং পালটা হামলার জেরে সরগরম আন্তর্জাতিক মহল।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement