Israel-Hamas War: যুদ্ধ বিরতির মেয়াদের মাঝে পণবন্দিদের মুক্তির সম্ভাবনা কতটা, চিন্তায় ইজরায়েল

Israel-Hamas War (Photo Credit: Twitter)

গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ যত বাড়ছে, তত আরও বেশি করে পণবন্দিদের উদ্ধারের সম্ভাবনা প্রবল হচ্ছে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বিরতির মেয়াদ কতটা বাড়বে, তা নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় আরও বেশি করে অপহৃতদের উদ্ধার করা যাবে বলে মনে করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। কিন্তু হামাস আর কতজন অপহৃতকে মুক্তি দেবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইডিএফের সোশ্যাল হ্যান্ডেলের তরফে যুদ্ধ বিরতির সঙ্গে বন্দি মুক্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যুদ্ধ বিরতির মেয়াদ বাড়লে অপহৃতদেরও যাতে ছাড়া হয়, সে বিষয়ে ইজরায়েলের তরফে জোর দেওয়া হচ্ছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement