Indian Student Found Dead in Italy: ইতালিতে পড়তে গিয়ে রহস্যজনক মৃত্য়ু ধোনির রাজ্যের ছাত্রর, দেহ ভারতে ফেরাতে বিদেশমন্ত্রকের দ্বারস্থ পরিবার
অনেক আশা নিয়ে ইতালিতে এমবিএ পড়তে গিয়েছিলেন ঝাড়খণ্ডের ছেলে রাম রাউত। সেখানে ঘর ভাড়া নিয়ে থেকে পড়ত রাম। কিন্তু নববর্ষের রাতে তাঁর রহস্যজনকভাবে মৃত্যু হল। নববর্ষের শুভেচ্ছা জানাতে রামের বাবা-মা তাঁকে ভারত থেকে ফোন করে। কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও সে না ধরায়, রামের বাবা তখন বাড়ির মালিককে ফোন করে।
এরপর বাড়ির মালিক খোঁজ নিয়ে জানতে পারে রামের মৃতদেহ অন্য একজনের বাড়ির ওয়াশরুমে পড়ে রয়েছে। তিনি ভারতে ফোন করে রামের মৃত্যুর খবর দেন। রামের দেহ ইতালি থেকে আনতে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছে তার পরিবার। ইতালিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে রামের দেহ ভারতে আনার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
দেখুন খবরটি
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Israel- Iran Conflict: ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস
Indian Air Force: পাঠানকোটে জরুরি অবতরণ বায়ুসেনার চপারের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
Advertisement
Advertisement