Indian Origin Man Attacked In Canada: কানাডায় ফের হামলা ভারতীয়র উপর, ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন
আবারও বর্ণ বিদ্বেষ। এবার কানাডায় (Canada) হামলা চালানো হল এক ভারতীয়র (Indian) উপর। ম্যাকডোনাল্ডসের আউটলেটে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির উপর হঠাৎ করে সাদা চামড়ার এক ব্যক্তি হামলা চালায়। প্রথমে ওই ভারতীয়কে ধাক্কা দেওয়া হয়। তারপর মার মুখো হয়ে ওই ভারতীয়র উপর ঝাঁপিয়ে পড়ে কানাডিয়ান। যা দেখে আশপাশের কোনও মানুষকে কিছু বলতে দেখা যায়নি। উলটে এক ব্যক্তিকে দেখা যায়, হাসি মুখে সেখানে দাঁড়িয়ে তামাশা দেখতে। অন্য কোনও ব্যক্তিকে দেখা যায়নি, ওই ভারতীয়র কাছে হাজির হয়ে, তাঁকে রক্ষা করতে।
শেষে ম্যাকডোনাল্ডসের এক কর্মীকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর তিনিই সাদা চামড়ার ওই ব্যক্তিকে আউটলেট থেকে বের করে দেন বুঝিয়ে সুঝিয়ে। ভারতীয়র সঙ্গে কেন এই ধরনের ব্যবহার করা হল, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।
দেখুন ভারতীয়র উপর কীভাবে হামলা চালাল কানাডিয়ান...
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement