Imran Khan Arrest: 'ন্যাশনাল হিরো' ইমরান খানকে এভাবে হেনস্থা করা হচ্ছে? ক্ষোভ উগরে দিলেন শোয়েব আখতার

Shoaib Akhtar On Imran Khan Arrest (Photo Credit: Twitter)

ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির পর থেকে উত্তাল পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার ইমরান খানের চোখে কাপড় বেধে তাঁকে টেনে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। ইমরান খানকে যেভাবে গ্রেফতার করা হয়, তা হৃদয়বিদারক। ইমরান খানের মত 'ন্যাশনাল হিরোর' এই ব্যবহার প্রাপ্য নয় বলে কার্যত ক্ষোভ উগরে দেন শোয়েব আখতার। ইমরান খানকে যেভাবে গ্রেফতার করা হয়, তা দেখে শোয়েবের মন ভেঙেছে বলে জানান। ইমরান খানের মত ন্যাশনাল হিরোর সম্মান প্রাপ্য। এভাবে তাঁকে হেনস্থা করে পাকিস্তান কোন পথে এগোচ্ছে বলেও প্রশ্ন তোলেন শোয়েব আখতার।

 

ইমরান খানের গ্রেফতারির পর গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআইয়ের কর্মী, সমর্থকর। এমনকী সরকারি সম্পত্তিতে আগুন দিতে শুরু করেন বিক্ষুব্ধরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement