Plane Crash Video: আকাশে উড়েই ভেঙে পড়ল বিমান, উড়ানের ভাঙা টুকরোর খাঁজে মৃতদেহ আটকে ভাসছে জলে, ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো

Honduras Plane Crash (Photo Credit: X/Screengrab)

ফের ভেঙে পড়ল বিমান। ১৫ জন যাত্রীকে নিয়ে একটি বিমান আকাশে ওড়ার পরপরই সেটি ভেঙে পড়ে। যার জেরে পরর ৬ জনের মৃত্যুর খবর মেলে ততক্ষণাৎ। তবে ৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। হন্ডুরসের (Honduras Plane Crash) বে আইল্যান্ডে বিমানটি ভেঙে পড়ে। মধ্য় আমেরিকার দেশ হন্ডুরসের জাউন ম্যানুয়েল গ্যালভেস বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার পরপরই সেটি ভেঙে পড়ে। কী কারণে বিমানটি ভেঙে পড়ে, সে বিষয়ে এখনও সঠিক তথ্য মেলেনি। বে বিমান ভেঙে পড়তেই শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারকারীরা একটানা কাজ করে পরপর ৪ জনের প্রাণ রক্ষা করেন। তবে ৬ জনের দেহাবশেষ মেলে ভাঙা বিমান থেকে। তবে বে আইল্যান্ডে বিমানটি ভেঙে পড়ার পর সেখানে এখনও পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী আটকে রয়েছেন ডুবন্ত অবস্থায়। তাঁদের উদ্ধারের প্রক্রিয়া চলছে জোর কদমে।

দেখুন হন্ডুরসে বিমান ভেঙে পড়তেই শুরু হয় উদ্ধার কাজ...

 

একের পর এক খবর উঠে আসতে শুরু করে ভয়াবহ দুর্ঘটনার...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement