Hawaii Plane Crash Video: রানওয়েতে নামার আগেই বহুতলে গিয়ে ধাক্কা মারল বিমান, ধোঁয়ায় ভরে উঠল আকাশ, দেখুন ভয়াবহ দুর্ঘটনার ছবি

Plane Crash (Photo Credit: X/Screengrab)

হাওয়াইয়ের (Hawaii)  হনলুলু বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বিমানবন্দরের কাছে একটি উড়ান (Plane Crash) ভেঙে পড়ে হঠাৎ। যার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় হাওয়াইয়ের িবমান দুর্ঘটনার যে ভিডিয়ো ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায়, উড়ানটি একটি বহুতলে গিয়ে ধাক্কা দেয়। ফলে অকাস্মাৎ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। বিমান দুর্ঘটনার জেরে পরপর ২ যাত্র্রীর মৃত্যু হয়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায় এবং যাত্রীদের নিরাপে বের করে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে পরপর ২ যাত্রীর মৃত্যুর খবর মেলে। জানা যায়, যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁরা বিমানের কর্মী।

দেখুন হনলুলু বিমানবন্দরের কাছে কীভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement