Sundar Pichai: ভারতের কোভিড ভয়াবহতা দেখে বিধ্বস্ত, ১৩৫ কোটির অনুদান দিলেন গুগল সিইও সুন্দর পিচাই

ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এহেন ভয়াবহ পরিস্থিতিতে সংক্রামিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল।

সুন্দর পিচাই(Photo Credits: ANI)

দিনের পর দিন দেশের কোভিড পরিস্থিতি খারাপ হচ্ছে। এবার এই বিপর্যয়ে সাহায়্যের হাত বাড়িয়ে দিলেন গুগল সিইও সুন্দর পিচাই।  তিনি টুইট বার্তায় উ্দবেগ প্রকাশ করে জানালেন, “ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এহেন ভয়াবহ পরিস্থিতিতে সংক্রামিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। একাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তার্জাতিক সংস্থা ইউনিসেফ।”

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement