Gold Price: সর্বকালীন রেকর্ড দরে পৌঁছল সোনা, ট্রাম্পের দুনিয়ায় সোনার দামে ছ্যাঁকা!

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালীন রেকর্ড গড়ল। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সিংহাসনে বসার পর থেকে একের পর এক বিস্ফোরক সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।

Gold. (Photo Credits: X)

ইউক্রেনকে যুদ্ধ সাহায্য বন্ধ করা থেকে কানাডা-মেক্সিকোর ওপর চড়া শুল্ক চাপানো, কখনও আবার ইউরোপের মাদকজাত দ্রব্যে ২০০ শতাংশ শুল্প আরোপের হুমকি। ট্রাম্পের নীতিতে গোটা বিশ্বের অর্থনীতিতে আশঙ্কার কালো মেঘ। মার্কিন শেয়ার বাজের বড় ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। এরই মধ্যে আবার এই প্রথম বিশ্ব বাজারে সোনার দর এই প্রথম প্রতি আউন্স (সাড়ে ২৮ গ্রাম)-এর দাম ৩ হাজার মার্কিন ডলার ছাপিয়ে গেল। মার্কিন বাজারে চরম অচলাবস্থা ও মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর কারণেই সোনার দাম এতটা বেড়ে গিয়েছে বলে খবর।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপ থেকে অ্যালকোহলের আমদানিতে ২০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, এর ফলে স্বর্ণের চাহিদা বেড়ে গিয়েছে। তাই এই দামবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দামে নয়া রেকর্ড

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement