Former Egyptian PM Died: প্রয়াণ ঘটল মিশরের সাবেক প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইলের, শোক প্রকাশ প্রেসিডেন্টের
প্রেসিডেন্ট সিসির টুইট করে জানান, 'তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন, যিনি সবচেয়ে কঠিন সময় ও পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন।
মিশরের সাবেক প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল (Sherif Ismail) ৬৭ বছর বয়সে মারা গেছেন। শনিবার তার মৃত্যুতে মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি (Abdel-Fattah al-Sisi), প্রধানমন্ত্রী মোস্তফা মাদবোউলি (Mostafa Madbouly) এবং অন্যান্য মিশরীয় কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট সিসির টুইট করে জানান, 'তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন, যিনি সবচেয়ে কঠিন সময় ও পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন। ইসমাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মিশরের প্রেসিডেন্ট বলেন, 'আমি তাকে একজন নিঃস্বার্থ, নিবেদিতপ্রাণ, বিশ্বাসযোগ্য ও দানশীল ব্যক্তি হিসেবে চিনি।' সাবেক প্রধানমন্ত্রী পরিপাকতন্ত্রের রোগে আক্রান্ত ছিলেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইসমাইল। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন।