Earthquake in Tibet: ৭.১ মাত্রায় জোরালো কম্পনের পর ৪০ বার আফটার শক, তিব্বত ভূমিকম্পে মৃত বেড়ে ৫৩

মঙ্গলবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। তিব্বতের ভূমিকম্পের প্রভাব আছড়ে পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও।

Earthquake in Tibet (Photo Credits: X)

Earthquake in Tibet: তিব্বতের ভয়াবহ ভূমিকম্প মুহূর্তের মধ্যে ওলটপালট করে দিয়েছে অসংখ্য পরিবারের জীবন। ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত অবস্থায় অন্ততপক্ষে ৬২ জনকে উদ্ধার করা গিয়েছে। মঙ্গলবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত (Tibet)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। তিব্বতের ভূমিকম্পের প্রভাব আছড়ে পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বতের তিংরি প্রদেশ। একাধিক সংবাদমাধ্যম মারফত খবর, ভূমিকম্পের পর প্রায় ৪০ বার আফটার শক হয় ওই অঞ্চলে। জোরালো কম্পনের জেরে বাড়ি, দোকান, রাস্তাঘাট ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। ভূমিকম্পের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

তিব্বতের ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement