Arizona Car Accident: আচমকাই ঘরের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, দম্পতি ও তাঁদের পোষ্যদের সঙ্গে যা হল... দেখুন ভিডিয়ো

ঘরের মধ্যে ডিনার করার পরিকল্পনা করছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তিন পোষ্য। আচমকাই ড্রইংরুমের দেওয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়ল একটি গাড়ি।

ঘরের মধ্যে ডিনার করার পরিকল্পনা করছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তিন পোষ্য। আচমকাই ড্রইংরুমের দেওয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়ল একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই দম্পতি ও তাঁর পোষ্যরা। ঘটনাটি ঘটেছে আমেরিকার আরিযোনা (Arizona) শহরের ফিনিক্স এলাকায়। জানা যাচ্ছে, গত সোমবার রাতে ১৮ বছর বয়সী সারবিনা রিভেরা নামক এক যুবতী মদ্যপ গাড়ির মধ্যে ডোনাট খাচ্ছিলেন। সেই সময় আচমকাই গাড়ির গিয়ার ও এক্লিলেটরে চাপ পড়তেই চলতে শুরু করে। আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই দম্পতির ঘরে গাড়ি ঢুকিয়ে দেয়। এই ঘটনায় দুজন এবং তাঁর পোষ্যদের কোনও চোট লাগেনি। অন্যদিকে গাড়ির চালক ওই যুবতী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement