Donald Trump Announcement: ব্রিকস সম্মেলনের যোগ দেওয়া দেশ আমেরিকা-বিরোধী ব্রিকস নীতি মানলে চাপানো হবে অতিরিক্ত শুল্ক- হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

Trump warning (Photo Credit: X@iamSaharEmami)

আমেরিকা-বিরোধী ব্রিকস নীতি মানলেই দেশগুলির ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন নয়টি দেশের শীর্ষনেতারা। তাঁদেরকে হুমকির সুরেই এই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই নয়া হুঁশিয়ারিতে শোরগোল আন্তর্জাতিক মহলে।

আমেরিকা-বিরোধী ব্রিকস নীতি মানলেই চাপানো হবে অতিরিক্ত শুল্কঃ

🚨🇺🇸 Trump warns of an extra 10% tariff on any nation daring to back "anti-American" BRICS policies.

সোমবার সকালে (ভারতীয় সময়) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন -এর আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে যে সব দেশ যুক্ত থাকবে, তাদের বাড়তি আরও ১০ শতাংশ কর দিতে হবে মার্কিন পণ্যে। সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির কাগজ পেয়ে যাবে, জানিয়েছেন তিনি। আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা ১২টা থেকে ওই কাগজ দেওয়া হবে। কোনও দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনও দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি। সমাজমাধ্যমের একটি পোস্টে এ কথা জানিয়েছেন ট্রাম্প।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement