Diwali 2022: দিওয়ালির সন্ধ্যায় নতুন ব্রিটেন গড়ার ডাক ঋষি সুনাকের, বললেন - "ব্রিটেনকে গড়ে তুলতে যা করার আমি সব করব"

মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের দায়িত্বভার গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের দায়িত্বভার গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। বুধবার 10, ডাউনিং স্ট্রিটে একটি দীপাবলি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়া পোস্টে, সুনাক সবাইকে উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন-

ব্রিটেন গড়ে তোলার জন্য আমি যা যা করতে পারি তা করব, এবং আমরা এমন এক দেশ গড়ব যেখানে আমাদের শিশুরা এবং আমাদের নাতি-নাতনিরা তাদের প্রদীপে দেশকে আলোকিত করবে এবং এক বুক আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে পারবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement